মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক

তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য রাষ্ট্রদূতকে চীনের তলব

 প্রকাশিত: ১১:৩৭, ১৪ নভেম্বর ২০২৫

তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য রাষ্ট্রদূতকে চীনের তলব

তাইওয়ান সম্পর্কে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানের সংসদে বলেছেন, তাইওয়ানের ওপর সশস্ত্র আক্রমণের ফলে ‘সম্মিলিত আত্মরক্ষার’ অধীনে দ্বীপটিকে সমর্থন করার জন্য সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে বলেছেন, তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে, বিশেষ করে যদি সেখানে বলপ্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে।

বেইজিং জোর দিয়ে বলেছে, তাইওয়ান তার ভূখণ্ডের অংশ এবং স্ব-শাসিত দ্বীপটির নিয়ন্ত্রণ দখলের জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বৃহস্পতিবার চীনে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে তলব করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘চীন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভুল মন্তব্যের ওপর গুরুতর প্রতিবাদ’ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদি কেউ চীনের একীকরণের কাজে যে কোনভাবে হস্তক্ষেপ করার সাহস করে, তবে চীন অবশ্যই কঠোর প্রতিশোধ নেবে।’

গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা তাকাইচির মন্তব্য ‘কোনওভাবেই সহ্য করবে না’।

মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘জাপানকে অবিলম্বে তাদের অযৌক্তিক মন্তব্যগুলো সংশোধন করতে হবে ও  মন্তব্য প্রত্যাহার করতে হবে।’