মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

আন্তর্জাতিক

সারকোজিকে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে ফরাসি আদালত

 আপডেট: ১৫:০৫, ১০ নভেম্বর ২০২৫

সারকোজিকে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে ফরাসি আদালত

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আপিল বিচার চলাকালে জামিনে মুক্তি দেওয়া হবে কি-না, দেশটির একটি আদালত সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

সাবেক এই প্রেসিডেন্টকে লিবিয়া থেকে তহবিল সংগ্রহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফির কাছ থেকে ডানপন্থী এই নেতা নির্বাচনী প্রচারণার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করেন বলে সেপ্টেম্বর মাসে এক নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং পাঁচ বছরের কারাদণ্ড দেয়। 

তিনি ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন।

৭০ বছর বয়সী সারকোজি ২১ অক্টোবর থেকে জেলে আছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশের সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবারের মতো কারাগারে বন্দি হলেন। 

তার আইনজীবীরা অবিলম্বে তার মুক্তির আবেদন করেছেন।

প্যারিস আপিল আদালত গ্রিনিচ মান সময় সোমবার ৮টা ৩০ মিনিটে থেকে এই আবেদন পর্যালোচনা করবে এবং সারকোজি ভিডিও কলের মাধ্যমে আদালতে হাজির থাকবেন। 

সোমবার আদালত একটি সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

যদি আদালত তার আবেদন মঞ্জুর করে, তবে তিনি তাৎক্ষণিকভাবে মুক্তি পেতে পারেন।