শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

আন্তর্জাতিক

একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

 প্রকাশিত: ১১:১৭, ১০ নভেম্বর ২০২৫

একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ একুয়াডোরের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি কারাগারে রোববার সারা দিন ধরে চলা দাঙ্গা অন্তত ৩১ বন্দির মৃত্যুর কারণ হয়েছে বলে দেশটির কারা সংস্থা জানিয়েছে।

এসএনএআই কারা সংস্থার সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক বিবৃতি অনুযায়ী, একুয়াডোরের বৃহত্তম শহর গুয়াকিলের দক্ষিণে বন্দর শহর মাচালার কারাগারে ২৭ জন বন্দি শ্বাসরুদ্ধ হয়ে এবং ‘ফাঁসিতে ঝুলে তাৎক্ষণিকভাবে’ মৃত্যুবরণ করেছেন।

রয়টার্স জানিয়েছে, বিবৃতিতে এসব বন্দির মৃত্যুর ঘটনা বা কারণ নিয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

রোববার ভোররাতে একই কারাগারে পৃথক ঘটনায় আরও চারজন বন্দির মৃত্যু হয়েছে বলে এসএনএআই জানিয়েছিল। দাঙ্গা পুলিশ কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে তৈরি করা সর্বোচ্চ নিরাপত্তার একটি স্থাপনায় বন্দিদের পুনর্বিন্যাস করতে গেলে দাঙ্গা শুরু হয়।

কয়েক বছর ধরে একুয়েডোরের কারাগারগুলোতে একের পর এক দাঙ্গার ঘটনা ঘটছে আর তাতে কয়েকশ বন্দির মৃত্যু হয়েছে।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন এসব সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোকে দায়ী করেছে যারা আঞ্চলিক নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার জন্য লড়াইরত। প্রশাসন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বরে এই একই কারাগারে প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোর মধ্যে মারামারিতে ১৪ জনের মৃত্যু হয় ও আরও ১৪ জন আহত হন।

এর কয়েক দিন পর কলম্বিয়ার সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় শহর এসমেরালদাসের কারগারে আরেক দাঙ্গার ঘটনায় আরও ১৭ জন নিহত হন।