মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

আন্তর্জাতিক

পাকিস্তানের কোয়েটায় আইইডি বিস্ফোরণে ফ্রন্টিয়ার কনস্টেবুলারির ৪ সদস্য নিহত

 প্রকাশিত: ২২:২১, ২৫ এপ্রিল ২০২৫

পাকিস্তানের কোয়েটায় আইইডি বিস্ফোরণে ফ্রন্টিয়ার কনস্টেবুলারির ৪ সদস্য নিহত

টহলে ফ্রন্টিয়ার কনস্টেবুলারির সদস্যরা। ফাইল ছবি: ডন

পাকিস্তানের কোয়েটার মারগাট এলাকায় আজ শুক্রবার (২৫ এপ্রিল) বোমা বিস্ফোরণে দেশটির ফ্রন্টিয়ার কনস্টেবুলারি (এফসি)-এর চার সদস্য নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। পাকিস্তানি পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় হান্না উরাক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাভিদ আখতার জানান, কোয়েটার একটি উপশহরে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে লক্ষ্য করে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়। তিনি বলেন, "বিস্ফোরণে আমাদের চারজন এফসি সদস্য শাহাদাত বরণ করেছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের দ্রুত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।"

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস)-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মার্চ মাসে দেশটিতে সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তা বাহিনীর অভিযান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের নভেম্বরের পর এই প্রথম এক মাসে সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্চ মাসে ১০৫টি সন্ত্রাসী হামলায় মোট ২২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭৩ জন নিরাপত্তা কর্মী, ৬৭ জন বেসামরিক নাগরিক এবং ৮৮ জন সন্ত্রাসী। এছাড়া, ওই মাসে ২৫৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য।

গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫-এর তথ্য অনুযায়ী, গত এক বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে এবং এই তালিকায় দেশটির অবস্থান দ্বিতীয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।