মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকে নিহত ৫০ হাজার ছাড়িয়েছে

 প্রকাশিত: ১০:৪৬, ২৪ মার্চ ২০২৫

গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকে নিহত ৫০ হাজার ছাড়িয়েছে

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ হিসাব দিয়েছেন।

রোববার গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় বলেছে, যুদ্ধের শুরু থেকে অন্তত ৫০,০২১ ফিলিস্তিনি নিহত এবং ১১৩, ২৭৪ ফিলিস্তিনি আহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হামলাকে কেন্দ্র করে গাজায় ১৮ মাসব্যাপী এই ইসরায়েল-হামাস যুদ্ধের সূচনা হয়েছিল।

এবছর ১৯ জানুয়ারিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। তারপরও এই যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলের হামলায় গাজায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার আগেই ভেস্তে গেছে এবং গাজায় আবার শুরু হয়েছে ইসরায়েলের পূর্ণ শক্তি নিয়ে হামলা। এই হামলায় গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, গত ২৪ ঘন্টায় নিহত হয়েছে অন্তত ৪১ জন।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, নিহতের এই পরিসংখ্যান এক ভয়াবহ মাইলফলক।

কারণ, তিনি বলেন, গাজাজুড়ে কেবল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিবন্ধন হওয়া মৃত মানুষের সংখ্যা হিসাব করে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। এর বাইরে আরও কত মানুষ ধ্বংস হওয়া বাড়িঘরের নিচে চাপা পড়ে মরেছে কিংবা সমাহিত হয়েছে তার হিসাব নেই।

হানি মাহমুদ জানান, নিহত ৫০, ০২১ মানুষের মধ্যে ১৭ হাজারই শিশু। গাজার মেডিয়া অফিস জানিয়েছে, আরও ১১ হাজারের বেশি মানুষ, যারা নিখোঁজ হয়েছে বা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, তাদের হিসাব এই মৃতের সংখ্যার মধ্যে নেই।

গতবছর জুলাইয়ে ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলে ধারণা প্রকাশ করে বলা হয়েছিল, গাজায় ইসরায়েলের হামলায় প্রকৃত মৃতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজারেরও বেশি হতে পারে।

ওদিকে, গত সপ্তাহে মঙ্গলবার থেকে ইসরায়েল যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় হামলা শুরুর পর থেকে এ কয়দিনে নিহত হয়েছে ৬০০ জনের বেশি মানুষ। এর মধ্যে ২০০ জনই শিশু।