রোববার ১৫ মার্চ ২০২৬, চৈত্র ১ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

আন্তর্জাতিক

জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

 প্রকাশিত: ১২:১০, ৮ অক্টোবর ২০২৪

জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

অনেকটা আকস্মিকভাবে জরুরি বৈঠক ডেকেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমাবার (৭অক্টোবর) হামাস-ইসরাইল যুদ্ধের এক বছর পূর্তির দিনে এই বৈঠক ডাকলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেয়ার পরই হঠাৎ করেই তিনি একটি নিরাপত্তা বৈঠক ডাকেন। তেল আবিব থেকে এএফপি জানায়।

বৈঠকটি খুবই জরুরি বলে ধারণা করা হচ্ছে। কারণ, এই বৈঠকের কারণে কৌশলগত সম্পর্ক মন্ত্রীর নদার্মারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েলের বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল করে দেয়া হয়। ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে ভার্চুয়ালি যুক্ত হতে বলা হয়।

গত মঙ্গলবার দখলদার ইসরাইলকে লক্ষ্য করে ২শ’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর থেকেই ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইসরাইল। তবে কবে, কোন সময় হামলা চালানো হবে এবং হামলার তীব্রতা কেমন হবে সেটি এখনো স্পষ্ট করেনি নেতানিয়াহু প্রশাসন।

এছাড়া ইরানে সম্ভাব্য হামলার সঙ্গে নেতানিয়াহুর জরুরি বৈঠকের কোনো সম্পর্ক আছে কি-না এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি টাইমস অব ইসরাইল।