শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগর মন্ত্রী হলেন

 প্রকাশিত: ১৫:০৩, ১০ জুলাই ২০২৪

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নগর মন্ত্রী হলেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের (ইউকে)নগর মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্য সরকার ৫ জুলাই ‘মন্ত্রণালয়ের নিয়োগ: জুলাই ২০২৪’ শিরোনামে তার ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক এমপিকে ‘সংসদীয় সচিব (অর্থ মন্ত্রনালয় ও নগর মন্ত্রীর অর্থনৈতিক সচিব)’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন।  

তিনি হ্যাম্পস্টেড এবং হাইগেট নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্ধিতা করেছিলেন।