মঙ্গলবার ৩০ জুন ২০২৬, আষাঢ় ১৬ ১৪৩৩

ব্রেকিং

একদিনেই ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ নতুন মুদ্রানীতি মঙ্গলবার করমুক্ত আয়সীমা বাড়িয়ে করা হল ৪ লাখ টাকা ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা বাতিল সকল আয় ব্যাংকে ট্রান্সফারের শর্তে কোম্পানির করহার কমল দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর’ বিকল্প নেই: সংসদে প্রধানমন্ত্রী করমুক্ত আয়সীমা বাড়ানোর, ‘কালো টাকা সাদা করার’ সুযোগ বন্ধের প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী দীপু মনি হাসপাতাল থেকে আবার কারাগারে ৩ মামলায় কণ্ঠশিল্পী মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই দেশে সন্দেহজনক হামরোগী লাখ ছাড়ালো বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব, এটাই মানুষ চায়: প্রধানমন্ত্রী নতুন বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী বিপৎসীমা অতিক্রমের ১২ ঘণ্টা পর কমছে তিস্তার পানি, কাটেনি বন্যার শঙ্কা বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন ফখরুল

আন্তর্জাতিক

পারকিনসনের জন্যে বাইডেন চিকিৎসা নিচ্ছেন না: হোয়াইট হাউস

 প্রকাশিত: ১১:২৪, ৯ জুলাই ২০২৪

পারকিনসনের জন্যে বাইডেন চিকিৎসা নিচ্ছেন না: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পারকিনসন রোগের জন্যে চিকিৎসা নিচ্ছেন না।

এই বিষয়ক একজন বিশেষজ্ঞ আটবার হোয়াইট হাউসে গিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে সোমবার বাইডেনের নারী মুখপাত্র এই কথা বলেছেন।

এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরেকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি না বলেন।

‘প্রেসিডেন্ট কি পারকিনসনের চিকিৎসা নিয়েছেন?’ এই প্রশ্ন করা হলে পিয়েরে বলেন, না।

‘প্রেসিডেন্ট কি চিকিৎসা নিচ্ছেন?’ উত্তরে পিয়েরে বলেছেন, না।

‘প্রেসিডেন্ট কি পারকিনসনের জন্যে কোন ঔষধ নিচ্ছেন?’ এই প্রশ্নের জবাবেও পিয়েরে না বলেছেন।