রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

ইরান যুদ্ধজাহাজ মোতায়েন করল লোহিত সাগরে

 প্রকাশিত: ০৮:২১, ২ জানুয়ারি ২০২৪

ইরান যুদ্ধজাহাজ মোতায়েন করল লোহিত সাগরে

হামাস-ইসরায়েল বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইরান।

সোমবার ১ জানুয়ারি ২০২৪ দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে।

যুদ্ধজাহাজ আলবোর্জ বাব এল-মান্দাব প্রণালি হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে।  

নিউজ এজেন্সিটি লোহিত সাগরে যুদ্ধজাহাজটিকে কেন মোতায়েন করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।  

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভির ভাষ্য অনুযায়ী, আলভান্দ ধাঁচের ওই যুদ্ধজাহাজ  ইরানের নৌবাহিনীর ৩৪তম নৌবহরের অংশ। ২০১৫ সাল পর্যন্ত এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তরে এবং বাব এল-মান্দাব প্রণালীতে টহল দিয়েছিল এটি।

আলজাজিরা