রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

বিদ্যুৎবিপর্যয় কাটিয়েছে পাকিস্তান

 আপডেট: ১১:৫৫, ২৬ জানুয়ারি ২০২৩

বিদ্যুৎবিপর্যয় কাটিয়েছে পাকিস্তান

বিভ্রাটের প্রায় ২৪ ঘণ্টার মাথায় মঙ্গলবার সকালে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয় বলে দাবি করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের টুইটবার্তায় একটি ছক দিয়ে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে দেশব্যাপী ১১১২টি গ্রিড স্টেশনের সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু হয়েছে।

রয়টার্স বলছে, ১০টার মধ্যে বিষয়টি ঠিক হওয়ার কথা ছিল, তবে তা সম্ভব হয়নি। তবে রাতেই ইসলামাবাদ ও বেলুচিস্তান প্রদেশে বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়।

এই বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আমরা কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। তিনি বলেন, তখন সিন্ধু প্রদেশের দুটি শহরের মধ্যে ফ্রিকোয়েন্সির তারতম্যের ঘটনা ঘটে। এ সময় ভোল্টেজ ওঠানামা করতে করতে একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হতে শুরু করে।

অক্টোবরেও বিদ্যুৎ নিয়ে এমন সংকটে পড়েছিল ২২ কোটি মানুষের দেশ পাকিস্তান। তখন ১২ ঘণ্টার চেষ্টায় বিদ্যুৎ সংযোগ চালু হয় দেশজুড়ে।
 

 

অনলাইন নিউজ পোর্টাল ২৪