বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৮ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ফেইসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব: ব্যাংকে কোটি টাকা, তিন ফ্ল্যাট আশা করি আমাকে ভুলে যাবেন এবং মাফও করে দেবেন: বাণিজ্য উপদেষ্টা সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা কোন এলাকার কী অবস্থা, প্রচার শেষে খোঁজ নিচ্ছেন তারেক গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির ৫ ও স্ত্রীর ৭ দিনের রিমান্ড দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের সামান্য উন্নতি হাদির পরিবার পেল ফ্ল্যাটের দলিল ও চাবি ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ জন আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, ব্যবহার নয় গোপন কক্ষে প্রচার পর্ব শেষ, নিরাপত্তার চাদরে দেশ শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা জাতীয় নির্বাচন: আজ রাত থেকে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ

আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ প্রশিক্ষণার্থী নিহত

 প্রকাশিত: ০৬:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২০

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ প্রশিক্ষণার্থী নিহত

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে সব মিলিয়ে ২৮ আরোহী ছিলেন এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলাচ্ছে উদ্ধারকর্মীরা।

সর্বশেষ তথ্য অনুসারে, দুর্ঘটনায় যে ২২ জন নিহতের কথা বলা হচ্ছে তার মধ্যে ২০ জন সেখানেই আগুনে পুড়ে মারা যান। বাকি দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তারাও মৃত্যুবরণ করেন।

ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দুর্ঘটনায় মৃত্যুদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং যারা জীবিত রয়েছেন দ্রুত তাদের আরোগ্য কামনা করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল