মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ২ ১৪৩৩

ব্রেকিং

এমন ঘটনা প্রত্যাশা করি না: দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানো প্রসঙ্গে শামা ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে মন্ত্রী বাকলিয়ার শিশু ‘ধর্ষণ’: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথি গোছাচ্ছে দুদক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে ফের বাড়লো সোনা-রুপার দাম ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

আন্তর্জাতিক

বিশ্বযুদ্ধ আসন্ন : সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ার

 প্রকাশিত: ০৯:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২২

বিশ্বযুদ্ধ আসন্ন : সার্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ার

বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি বললেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস।

প্রেসিডেন্ট : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভালো খবর নেই।

সার্বিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএস-কে ভুসিস বলেন, “বিশ্বের প্রত্যেকটি অংশে আপনি সংকট দেখবেন।” জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের মূল প্রবন্ধে কোনো ভালো খবর নেই।

সার্বিয়ার নেতা বলেন, "বাস্তবভিত্তিক ধারণা এর চেয়েও আরো বেশি অন্ধকারাচ্ছন্ন। জাতিসংঘ দুর্বল হয়ে যাওয়ায় এবং বড় শক্তিগুলো বিশ্ব সংস্থার অবস্থানে চলে যাওয়ার কারণে বাস্তব ক্ষেত্রে জাতিসংঘ গত কয়েক দশকে ধ্বংস হয়ে গেছে এবং আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়েছে।”

জাতিসংঘ অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট কী ধরনের বক্তব্য রাখতে পারেন- এ ব্যাপারে অনুমান করতে বলা হলে ভুসিস বলেন, তিনি কি বলবেন তা ধারণা করা কঠিন কোনো কাজ নয়। তিনি বলেন, “আমাদের মতো ছোট দেশগুলো জনগণের নিরাপত্তা চাই কিন্তু তা খুব সহজ নয় বরং জটিল করা হয়েছে।”

রাশিয়া এবং চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক পরিস্থিতিকে আরো বেশি জটিল করেছে বলেও তিনি মন্তব্য করেন।