রোববার ১৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

স্থানীয়রা না থাকলে ঘটনা অন্যরকম হতে পারত: নাঈম হাসান হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া ‘মরক্কো খুব শক্তিশালী’, দলকে সতর্ক করলেন আনচেলত্তি ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’ ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৬৩৮০জন, শনাক্ত ২৮৩৭৭৪

 প্রকাশিত: ১০:৩৮, ২৪ জানুয়ারি ২০২২

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৬৩৮০জন, শনাক্ত ২৮৩৭৭৪

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৮০ জনের। শনাক্ত হয়েছে ২৮ লাখ ৩৭ হাজার ৭৪ জনের। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ কোটি ৯৭ লাখ ৪৮ হাজার ৯৬১ জনে। এছাড়া মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৯ হাজার ৭০৯ জনে।

সোমবার আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৫২ জন। এখন পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৮৫৩ জনে।

আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ও শনাক্ত হয়েছে ৮৪১ এবং ৩ লাখ ১২ হাজার ৩১৪ জন। এরপরই মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ৬৮১ জন, আর শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থা রয়েছে ফ্রান্স ৩ লাখ ৮৯ হাজার ৩২০ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ২০৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৮ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১১২ জনের।

এছাড়া জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৮৭ লাখ ১৭ হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৭ হাজার ৩৫৪ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪৪৪ জন এবং মারা গেছেন ৮৬ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৮৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৫৪ জন, পোল্যান্ডে ২৫ জন, কানাডায় ৯৫ জন, আর্জেন্টিনায় ৬৫ জন এবং ভিয়েতনামে ১২৩ মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৮৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।