বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, আষাঢ় ১১ ১৪৩৩

ব্রেকিং

সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

আন্তর্জাতিক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পুনর্বহাল করবে সুদানের সেনাবাহিনী

 প্রকাশিত: ২০:৫৭, ২১ নভেম্বর ২০২১

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পুনর্বহাল করবে সুদানের সেনাবাহিনী

উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে পুনর্বহাল করতে চলেছে দেশটির সেনাবাহিনী। শনিবার রাতে সুদানের বেসামরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায় দেশটির সামরিক বাহিনী।

সুদানের রাজনৈতিক দল উমা পার্টির প্রধান ফাদাল্লাহ বারমা নাসির এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সুদানের সকল বেসামরিক রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীর মধ্যকার চুক্তি অনুযায়ী দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক টেকনোক্র্যাট (অনির্বাচিত) ব্যক্তিদের দিয়ে একটি স্বাধীন মন্ত্রিসভা গঠন করবেন। এছাড়া অভ্যুত্থানের পর আটক হওয়া সকল রাজনৈতিক বন্দিকেও মুক্তি দেওয়া হবে।

গত ২৫ অক্টোবর অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে আটক করে সুদানের সেনাবাহিনী। সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে এই ক্ষমতা দখলের পর থেকেই দেশটির হাজার হাজার নাগরিক প্রায় প্রতিদিনই বিক্ষোভ করে আসছেন।

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এখন পর্যন্ত বহু প্রাণহানি এবং বেশ কয়েকজন গণতন্ত্রকামীকে আটক করা হয়েছে। সর্বশেষ গত ১৭ নভেম্বর সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হন।

বিদ্যমান পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সুদানে অভ্যুত্থানের নিন্দা জানিয়ে অবিলম্বে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে আসছে।

অনলাইন নিউজ পোর্টাল