শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প তুরস্ক নাগরিকদের ইরাক ভ্রমণে সতর্ক করেছে। সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

আন্তর্জাতিক

জার্মানিতে বিপদে রয়েছে নয় হাজার আফগান

 প্রকাশিত: ১৭:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২১

জার্মানিতে বিপদে রয়েছে নয় হাজার আফগান

হাম ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় নয় হাজার আফগানকে জার্মানির সেনা ঘাঁটিতে থাকতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র। হাম হচ্ছে একটি প্রবল ভাইরাল সংক্রমণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে দশজনের মধ্যে ন'জনের মধ্যে সংক্রমণ হয়ে থাকে। এটি একটি বাতাস বাহিত ব্যাধি, কোনও আক্রান্ত ব্যক্তি শ্বাস নেন, কাশেন বা হাঁচেন তাহলে বাতাসে অণু পরিমাণ কণা (মাইক্রো-ড্রপলেট) সংক্রমিত হয়ে জীবাণু ছড়াতে পারে। আরো ৫৭ জন আফগান বিমানে উঠতে গিয়ে বাধা পেয়েছেন। ব্রিটেনের অভিযোগ- তাদের কাছে দরকারি কাগজপত্র নেই।

গত ২০ বছর যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অন্যান্য দেশের সেনাদের নানাভাবে সহায়তা করেছেন তারা। তালেবান আফগানিস্তানের দখল নেয়ায় নিজের দেশে তাদের জীবন এখন বিপন্ন। নিরাপদ জীবনের আশায় কাবুল থেকে বিমানে উঠেছিলেন তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হলেও ৯ হাজার আফগান এখন জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে।

শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া চারজনের দেহে হাম পাওয়া গেছে। ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের। অন্য আফগানদের মাধ্যমেও যাতে যুক্তরাষ্ট্রে হাম ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সবাইকে হামের টিকাও দেয়াতে চায় কর্তৃপক্ষ।

অনলাইন নিউজ পোর্টাল