সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

আন্তর্জাতিক

ভারতে চীনের আরো ৪৭টি অ্যাপ নিষিদ্ধ

 প্রকাশিত: ১২:১৮, ২৮ জুলাই ২০২০

ভারতে চীনের আরো ৪৭টি অ্যাপ নিষিদ্ধ

ভারতে চীনের আরো ৪৭টি অ্যাপ নিষিদ্ধ  করা হয়েছে । গত জুনের শেষ দিকে ‘জাতীয় স্বার্থ ও সুরক্ষা’ নিশ্চিত করতে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে জনপ্রিয় টিকটক অ্যাপটিও ছিল। 

ভারতে আগে নিষিদ্ধ সেই অ্যাপগুলোর ক্লোন হিসেবে কাজ করছে কিছু অ্যাপ এই দাবিতে আরো ৪৭টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যদিও নতুন অ্যাপগুলোর তালিকা প্রকাশ করেনি সরকার। শিগিগরই তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সরকার আড়াইশোর বেশি অ্যাপের একটি তালিকা প্রস্তুত করেছে যাতে ব্যবহারকারীর গোপনীয়তা বা জাতীয় সুরক্ষা লঙ্ঘন হতে না পারে এমন অ্যাপের পরীক্ষা হবে। নিষিদ্ধ অ্যাপ কেউ ব্যবহার করলে শাস্তির মুখোমুখি হতে হবে। 

এর আগে লাদাখ সীমান্তে দুই দেশের উত্তেজনা যখন চরমে তখন টিকটকসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইটগুলোর প্রবেশ বন্ধ করেছিল বেইজিং।

অনলাইন নিউজ পোর্টাল