মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

স্বাস্থ্য

চলতি বছরই শেষ হবে করোনা মহামারি : ডব্লিউএইচও প্রধান

 প্রকাশিত: ২০:২১, ১৪ মার্চ ২০২৩

চলতি বছরই শেষ হবে করোনা মহামারি : ডব্লিউএইচও প্রধান

 

বিশ্বজুড়ে এখনও অব্যাহত আছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। তবে ২০২০ ও ২১ সালের তুলনায় চলতি বছর অনেকটাই কমে এসেছে এ রোগে আক্রান্ত হওয়া ও প্রাণহানির সংখ্যা।

আগামী দিনগুলোতে এই হার আরো নিম্নগামী হবে এবং চলতি বছরের শেষ দিকে করোনাভাইরাসের ‘মহামারি মর্যাদার’ বিলোপ ঘটবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাসচিব টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) সেই পদকপ্রদান অনুষ্ঠানে গেব্রিয়াসুস বলেন, ‘করোনা মহামারির বর্তমান যে পরিস্থিতি, তাতে এ রোগের কারণে বৈশ্বিক যে জরুরি অবস্থা আমরা ঘোষণা করেছিলাম, তার অবসান চলতি বছরের শেষের দিকে ঘটতে চলেছে। আরো সহজভাবে বললে, চলতি বছরই হয়তো করোনা মহামারির সমাপ্তি ঘটবে। আমি আত্মবিশ্বাসের সঙ্গেই এটা বলছি।’

 
মিশিগান বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় গেব্রিয়াসুস বলেন- ২০২০, ২১ এবং ২২ সালের তুলনায় বর্তমানে করোনায় বৈশ্বিকভাবে সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা এখন অনেক কম। এই ধারা যদি চলমান থাকে, তাহলে চলতি বছরের শেষ দিকে আর ‘মহামারি’ শব্দটি ব্যবহার হবে না বৈশ্বিক করোনা পরিস্থিতির ক্ষেত্রে।

তিনি বলেন, করোনা মহামারি গত তিন বছরে মানব সভ্যতাকে বড় ৩টি ‘শিক্ষা’ দিয়েছে। এগুলো হলো— ক) জনস্বাস্থ্যের গুরুত্ব, খ) বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং মাস্ক, করোনা টিকা ও লকডাউনকে রাজনীতির আওতায় আনার বিপদ এবং গ) সহযোগিতাপূর্ণ সম্পর্কের গুরুত্ব।

অবশেষে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও। সেই হিসেবে চলতি বছর ১১ মার্চ তিন বছর পূর্ণ করেছে করোনা মহামারি।