রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

স্বাস্থ্য

চীনে এক দিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত : স্বাস্থ্য ব্যুরো

 প্রকাশিত: ১২:৩১, ২৪ নভেম্বর ২০২২

চীনে এক দিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত : স্বাস্থ্য ব্যুরো

চীনে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের ফের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কঠোর লকডাউন, গণহারে কোভিড পরীক্ষা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ভাইরাসের লাগাম টেনে ধরতে দেশটি কাজ করে যাওয়ার মধ্যেই এ রেকর্ড সৃষ্টি হলো। বৃহস্পতিবার প্রকাশিত সরকারি ডাটা থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

জাতীয় স্বাস্থ্য ব্যুরো জানায়, চীনে বুধবার ৩১ হাজার ৪৫৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৭ হাজার ৫১৭ জনের কোন উপসর্গ ছিল না।
চীনের একশ’ ৪০ কোটি জনসংখ্যার তুলনায় এ আক্রান্তের সংখ্যা অপেক্ষাকৃত কম।

এদিকে বেইজিংয়ের কঠোর জিরো কোভিড পলিসি বজায় রাখতে একেবারে স্বল্প পরিসরে ভাইরাস ছড়িয়ে পড়লেও পুরো নগরী বন্ধ ঘোষণা হতে পারে এবং আক্রান্ত কোন রোগীর কাছ থেকে অন্য কেউ যাতে আক্রান্ত হতে না পারে সে ক্ষেত্রে আক্রান্তদের একেবারে আলাদা করে রাখা হচ্ছে।

চীনের মেগাসিটি সাংহাইয়ে লকডাউন চলাকালে মধ্য এপ্রিলে এক দিনে ২৯ হাজার ৩৯০ জনকে করোনায় সংক্রমিত হতে দেখা যায়। সে হিসাবে বুধবারের সংক্রমণ সেটা অতিক্রম করলো।