শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ২ ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান ‘প্রধান বিচারপতিও’ নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন: মন্ত্রিপরিষদ সচিব তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন তারেকের সঙ্গে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিতরা দুটি শপথ নেবেন: আলী রীয়াজ শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: এক কিলোমিটার দূরেও শোনা গেছে শব্দ কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাচন সংস্কারের হুমকি ট্রাম্পের ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস গণভোটের ফলের গেজেট প্রকাশ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩

স্বাস্থ্য

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩৮০ জনের মৃত্যু

 প্রকাশিত: ১১:৩১, ১ জুলাই ২০২২

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩৮০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ১ হাজার ৩৮০ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩ লাখ ৫৭ হাজার ৭৫১ জনে।

এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৪৮০ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ২৫ লাখ ৭ হাজার ৫২৫ জনে।

আজ শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৪৬ জন এবং মারা গেছেন ৪২ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৯ হাজার ৫৩৩ জন মারা গেছেন।