মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইসলাম

মাদরাসায় শিক্ষকদের অবস্থান করা

আতাউল্লাহ আমিনী

 প্রকাশিত: ১১:৪৫, ৪ অক্টোবর ২০২৩

মাদরাসায় শিক্ষকদের অবস্থান করা

শিক্ষকগণ মাদ্রাসায় ২৪ঘন্টা অবস্থানের শর্ত করা

#প্রশ্নঃ মাদরাসায় চব্বিশ ঘন্টাই অবস্থান করতে হবে, অন্য কোনও কাজ করা যাবে না- এ ধরনের শর্ত করার ক্ষেত্রে শরঈ দৃষ্টিভঙ্গি কী? 

#উত্তরঃ এক্ষেত্রে বিশ্ববিখ্যাত আলেম দ্বীন ও বিশিষ্ট ইসলামী স্কলার #আল্লামা_তাকী_উসমানী ফতোয়া দিয়েছেন। 

ফতোয়ার ভাষ্য হলো—

শিক্ষককে (মুদাররিস) পড়ানোর সময় ছাড়া অন্য সময় থাকতে বাধ্য করা শর্তে ফাসেদ। 

এমনিভাবে ছয় বা আট ঘন্টার পরিবর্তে চব্বিশ ঘণ্টা নির্ধারণ করে শিক্ষককে দিন-রাত থাকতে বাধ্য করা শর্তে ফাসেদ বা অবান্তর শর্ত। 

কারণ এতে কয়েকটি খারাপ দিক সামনে আসে।

১. শিক্ষক ও গোলামের কাজ ও সময় নির্ধারণ করার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। 

চব্বিশ ঘণ্টা অবস্থান করা ইজারা তথা ভাড়ার শর্ত। বর্তমানে মাদরাসা সমূহে ইজারা পদ্ধতি প্রচলিত।

২. এটা এমন একটা শর্ত যার উপর আমল করা কঠিনই নয় বরং অসম্ভবও বটে। 

এজন্য এ শর্ত করা ও তা মানতে বাধ্য করা গুনাহে লিপ্ত হওয়ার নামান্তর।

৩. এ ধরনের শর্তারোপ করা সালাফে সালেহীনের রীতির বিরুদ্ধ। 

দারুল উলূম দেওবন্দ, মাযাহেরুল উলূম এবং থানাভবনে এ শর্তের বিপরীত প্রচলন রয়েছে। 

এবং মুদাররিস তথা শিক্ষকগণ অবসর সময়ে নিজের ব্যস্ততা এমনকি ব্যবসায়িক কাজেও ব্যস্ত থাকতেন। আকাবিরদের ঘটনা এর জ্বলন্ত প্রমাণ।

তবে জীবিকা নির্বাহের ক্ষেত্রে শিক্ষকের ইজারার সময় এবং কাজের মধ্যে কোনও ধরণের ত্রুটি হতে পারবে না।

ইজারার সময় ব্যতিত অন্য সময়ে শিক্ষক জীবিকা নির্বাহের কোনও কাজ করতে পারবে না— 

এ ধরণের শর্ত করা, শর্তে ফাসেদ। 

তবে এ কারণে বেতন কমিয়ে দেওয়া ইজারাদাতা বা মালিকের অধিকার আছে।

(ফাতাওয়ায়ে উসমানী, ৩/৩৭৯-৩৭৪, ফতোয়া নম্বর,৩/৩০)

সংগৃহীত

Online News Portal 24