বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

ফিচার

রতন টাটা সম্পর্কে ১০ অজানা তথ্য

 প্রকাশিত: ১৪:২৩, ১০ অক্টোবর ২০২৪

রতন টাটা সম্পর্কে ১০ অজানা তথ্য

বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ভারতের শিল্পপতি রতন টাটা। বুধবার  (৯ অক্টোবর) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ভারতীয় গণমাধ্যমের বরাতে বিখ্যাত টাটা গ্রুপের এই কর্ণধার সম্পর্কে ১০টি চমকপ্রদ তথ্য তুলে ধরা হলো - 

১. রতন টাটা হলেন নেভাল টাটার ছেলে, যিনি ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেদজি টাটার দত্তক নেওয়া নাতি।

২.  রতন টাটা গুজরাটের অন্যতম ধনী পরিবারের ছেলে হলেও তার শৈশব খুব একটা ভালো কাটেনি। তার কারণ ছিল রতনের বাবা-মা, বিচ্ছেদের কারণে তারা আলাদা থাকতেন।

৩.  ছোটবেলা থেকে রতন বড়ো হন তার দিদার কাছে। তবে পরবর্তীকালে পড়াশোনার জন্য তিনি মুম্বাই যান।

৪. মুম্বাইতে পড়াশোনা শেষ করার পর রতন টাটা কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচারে এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন।

৫. তিনি ১৯৬১ সালে প্রথম টাটা গ্রুপের স্টিল কোম্পানিতে যোগ দেন।

৬. রতন, টাটা গ্রুপের পঞ্চম চেয়ারম্যান হন। উল্লেখযোগ্যভাবে, টাটা গ্রুপে মাত্র ৬ জন চেয়ারম্যান রয়েছেন, যার মধ্যে ২ জন টাটা পরিবারের সদস্য নন। পাশাপাশি, সমস্ত দিক থেকে টাটা গ্রুপকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত কোম্পানি বলে মনে করা হয়।

৭. টাটা গ্রুপ সর্বপ্রথম বিতর্কে পড়েছিল যখন তারা কোম্পানি থেকে তাদের ষষ্ঠ চেয়ারম্যান সাইরাস মিস্ত্রীকে বরখাস্ত করে।

৮. সাইরাস মিস্ত্রীকে অপসারণের পর রতন টাটা কিছু সময়ের জন্য অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

৯. ১৯২৭ সালে ভারতে প্রথমবারের মতো লবণ তৈরির কাজ শুরু হয়েছিল গুজরাটের ওখাতে, যেটি ১৯৩৮ সালে জেআরডি টাটা কিনেছিলেন এবং তার সাথে সাথেই শুরু হয়েছিল টাটা সল্টের পথচলা।

১০. ২০০৮ সালে রতন টাটা মাত্র এক লাখ রুপির বিনিময়ে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি ‘ন্যানো’ চালু করেছিলেন। আসলে রতন টাটা এই স্বপ্নটি দেখেছিলেন ১৯৯৭ সালে, যাতে একজন সাধারণ মানুষ মাত্র ১ লাখ টাকায় একটি গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন।