সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৬ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

ফিচার

আলবেনিয়ার ভাষায় প্রথম অনুবাদ হলো আল কুরআন

 প্রকাশিত: ২০:২১, ২৫ ডিসেম্বর ২০২২

আলবেনিয়ার ভাষায় প্রথম অনুবাদ হলো আল কুরআন

ফাতহী মাহদাভী একজন একাডেমিক ব্যক্তিত্ব এবং কসোভোতে আলবেনিয়ান ভাষায় পবিত্র কুরআনের প্রথম অনুবাদক।

আল-আদাবুল আরাবি ফিল লুগাতুল আলবানিয়া ১৯২১-২০২১ (আলবেনিয়ান ভাষায় আরবি সাহিত্য ১৯২১-২০২১) বইটি প্রফেসর ডক্টর ফাতহী মাহদাভী’র লেখা উল্লেখযোগ্য একটি গ্রন্থ। এই গ্রন্থটি ইব্রাহিম ফজলুল্লাহ আরবি ভাষায় অনুবাদ করেছেন। আরবি সাহিত্যের আলোকে লিখিত এই গ্রন্থটি সম্প্রতি আরবী ভাষায় প্রকাশিত হয়েছে। 

এই বইটি জর্ডানের “অ্যালান নাশরুন এবং মোজাউন প্রকাশনা সংস্থা দ্বারা প্রকাশিত হয়েছিল। ১৯৮ পৃষ্ঠা বিশিষ্ট এই বইটি প্রথমবারের মতো ২০০৮ সালে কসোভোর রাজধানী প্রিস্টিনায় প্রকাশিত হয়েছিল এবং ইনস্টিটিউট অফ ইসলামিক কালচার অ্যান্ড থট অফ আলবেনিয়া থেকে ২০০৯ সালের সেরা বইয়ের জন্য পুরস্কার পান।

আলবেনিয়ান ভাষায় আরবি সাহিত্য ১৯২১-২০২১এ যা লক্ষ্য করা যায় তা হল আলবেনিয়ান ভাষায় আরবি সাহিত্যের সূচনা বিন্দু হল ১৯২১, যা আলবেনিয়ান ভাষায় কুরআনের প্রথম অনুবাদ প্রকাশের সাথে মিলে যায়। অন্য কথায়, পবিত্র কুরআন আরবি ভাষার সর্বোচ্চ প্রতীক হিসেবে পরিচিত এবং এর অলৌকিকতা ও বাগ্মীতার কারণে; এটি আরবি সাহিত্যের সবচেয়ে সুন্দর পাঠ্য হিসাবে বিবেচিত হয়, কারণ এখানে “সাহিত্য” ধারণাটি যে কোনও সুন্দর পাঠ্যকে অন্তর্ভুক্ত করে। 

এই বইটিতে, সম্ভবত মাহদাভী তার শিক্ষক হাসান কালশির (১৯২২-১৯৭৬) পদাঙ্ক অনুসরণ করেছেন, যিনি আল-কুরআন: আজমু আছারু ফি আল-আদাবিল আরাবি (কুরআন আরবি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ রচনা) শিরোনামের একটি বিশ্লেষণাত্মক রেফারেন্স স্টাডি তৈরি করেছিলেন। এটি মোখতারাতু মিনাল কুরআন (কোরআনের নির্বাচিত অংশ) বইটির একটি ভূমিকা যা 1967 সালে বেলগ্রেডে সার্বিয়ান ভাষায় প্রকাশিত হয়েছিল।

কমিউনিস্ট যুগোস্লাভিয়ায় (প্রাক্তন) সময়ে মাহদাভী আলবেনীয় ভাষায় কুরআনের অনুবাদে ব্যস্ত ছিলেন। সেসময় কমিউনিস্ট আলবেনিয়ার প্রতিটি ঘরে কুরআনের অনুলিপির অস্তিত্ব মালিককে খুঁজে কারাগারে প্রেরণ করতে থাকে। ১৯৮৫ সাল পর্যন্ত তিনি আলবেনিয়ান ভাষায় পবিত্র কুরআন অনুবাদ প্রকাশ করেন।

এটি ছিল আরবি থেকে আলবেনীয় ভাষায় কুরআনের প্রথম সম্পূর্ণ অনুবাদ। এটা সত্ত্বেও মাহদাভীর আগে এই অঞ্চলে মুসলিম ও অমুসলিম দ্বারা পবিত্র কুরআন অনুবাদ হয়েছে। যেমন: সার্বিয়া, বসনিয়া, বুলগেরিয়া ইত্যাদিতে ভাষায় অনুবাদ হয়েছিল।