শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

শিক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে জাবি’র জাতীয়তাবাদী

 আপডেট: ১৫:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে জাবি’র জাতীয়তাবাদী

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। 

মঙ্গলবার রাতে এক অভিনন্দন বার্তায় সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, নতুন এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ও উন্নয়নের প্রত্যাশা পূরণ করবে। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে এবং সুশাসন আরও শক্তিশালী হবে।

শিক্ষক ফোরাম আশা প্রকাশ করে যে উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকার একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করবে। বিশেষ করে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা কাঠামো গড়তে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

অভিনন্দন বার্তায় আরও বলা হয়, একটি আধুনিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক প্রজ্ঞা ও অর্থনৈতিক দূরদর্শিতার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গড়া জরুরি। শিক্ষা, গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে সঠিক সমন্বয় বজায় রেখে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন।

সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।