বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৬ ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

ব্রেকিং

টাকা আত্মসাৎ: বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের ভোট: মন্ত্রী ফখরুল মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ২ ইরান এখনো ট্রাম্পের ‘রেড লাইন’ স্বীকারে প্রস্তুত নয়: ভ্যান্স জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

অর্থনীতি

নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার

 প্রকাশিত: ১৭:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন সরকারের প্রথম দিন সূচক হারাল পুঁজিবাজার

নতুন সরকারের প্রথম দিন নিম্নমুখী সূচক দেখা গেল দেশের বড় পুঁজিবাজার— ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বুধবার এ বাজারের প্রধান সূচক (ডিএসইসি) আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হজার ৫১৯ পয়েন্টে।

আগের দিন লেনদেন শেষ হয় ৫ হাজার ৫৭০ পয়েন্টে।

এর সঙ্গে বুধবার সকালে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটেই যোগ হয় ২৭ পয়েন্ট। কিন্তু এরপর থেকেই নিম্নমুখী প্রবণতা দেখা দেয় সূচকে। মাঝে কয়েকবার বাড়লেও যোগ-বিয়োগ করে দিন শেষ করতে হয় আগের দিনের চেয়ে কম পয়েন্ট নিয়ে।

ভোটের আগের কর্মদিবস থেকে সূচক বাড়ছিল এ বাজারে। বিএনপি নিরঙ্কুশ জয়ের পর গত রোববার সূচক এক লাফে বাড়ে ২০০ পয়েন্ট।

এর আগে কাছাকাছি ১৯৭ পয়েন্ট বাড়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পরের দিন; ২০২৪ সালের ৬ অগাস্ট।

সেদিন লেনদেন হয় ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকার। এর একদিন বাদে ৮ অগাস্ট সূচক বাড়ে ৩০৬ পয়েন্ট।

তারপর মাঝে কয়েকবার সূচকে উত্থান দেখা দিলেও এত বড় লাফ ঢাকার পুঁজিবাজারে মাঝের সময়টাতে দেখা যায়নি।

ভোট ঘিরে বড় উত্থানের পর সোমবার থেকেই সংশোধনে চলে যায় সূচক। মঙ্গলবার সরকার গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার গঠনের দিনেও সূচক কমে ১৯ পয়েন্ট। আগের দুই দিনের সূচক হারানোরর ধারাবাহিকতায় বুধবার দেখা গেল।

এদিন সিংহভাগ শেয়ারের দর পতন হলেও লেনদেনে খুব একটা প্রভাব পড়েনি। দিনশেষে হাতবদল হয় ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আগের লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকা।

সেই হিসাবে গত তিন দিনই লেনদেন ১ হাজার ২০০ কোটি টাকার উপরে রয়েছে।

বিক্রির চাপে লেনদেন শেষ করায় বাজারে অংশ নেওয়া ৩৯৩টির মধ্যে শেয়ারদর হারায় ৭২ শতাংশ বা ২৮৬টি কোম্পানি। দর বাড়ে ২০ শতাংশ বা ৮২টি কোম্পানির। আগের দরে হাতবদল হয় ২৫টি কোম্পানির শেয়ার।

ডিএসইর তথ্য অনুযায়ী, মোট লেনদেনে ১৭ দশমিক ৩০ শতাংশ বা ১৫৯ কোটি ৮০ লাখ টাকার অবদান রেখে শীর্ষে চলে আসে ব্যাংক খাত।

লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে হাতবদল হয় ১৫৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। তৃতীয় স্থানে থাকা প্রকৌশল খাত লেনদেনের পরিমাণ ৯১ কোটি টাকা।

দিন শেষে ডিএসইতে সবচেয়ে বেশি দর বাড়ে নাহি অ্যালমোনিয়াম কম্পোজিট প্যানেলের। সাড়ে ৯ শতাংশের বেশি দর বেড়ে শেয়ারটি লেনদেন হয় ২১ টাকা ৩০ পয়সায়।

এরপরই প্রায় ৯ শতাংশের বেশি দর বাড়ে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের। সাড়ে ৮ শতাংশ শেয়ার দর বাড়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের।

অন্যদিকে সবচেয়ে বেশ দর হারায় ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার ব্যাংক ও আইএফআইসি ব্যাংক ।