রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড সফরে ডেনমার্কের রাজা

 প্রকাশিত: ১৩:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

গ্রিনল্যান্ড সফরে ডেনমার্কের রাজা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কাঙ্ক্ষিত স্বায়ত্তশাসিত ডেনিশ ভূখণ্ড গ্রিনল্যান্ডে বুধবার থেকে তিন দিনের সফর শুরু করতে যাচ্ছেন ডেনমার্কের রাজা দশম ফ্রেডেরিক। রাজপ্রাসাদ এ তথ্য জানিয়েছে। এই সফরকে ভূখণ্ডটির প্রতি সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিশাল খনিজসম্পদে সমৃদ্ধ আর্কটিক দ্বীপটি প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখলের হুমকি দেওয়ায় ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গ্রিনল্যান্ডের রাজধানী নুক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গত জানুয়ারির শেষ দিকে সফরের ঘোষণা দেওয়া হয়। তখন ৫৭ বছর বয়সী ডেনিশ সম্রাট দ্বীপটির প্রতি সংহতি প্রকাশ করেন। গ্রিনল্যান্ডে প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস।

বুধবার রাজধানী নুকে থাকার কথা রয়েছে রাজার। বৃহস্পতিবার নুক থেকে প্রায় ১৫০ কিলোমিটার  উত্তরে মানিতসকে যাবেন। শুক্রবার আরও উত্তরে কাংগারলুসুয়াকে ডেনিশ সেনাদের আর্কটিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন।

শনিবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, শক্তি প্রয়োগের সাম্প্রতিক হুমকি থেকে সরে এলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো গ্রিনল্যান্ডের মালিকানা পেতে চান বলে তিনি মনে করেন।

ট্রাম্পের দাবি, রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য খনিজসমৃদ্ধ গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরফ গলে আর্কটিক অঞ্চল উন্মুক্ত হওয়ায় কৌশলগত সুবিধা নিতে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা বেড়েছে।

আর্কটিক অঞ্চলে ওয়াশিংটনের নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র-ডেনমার্ক-গ্রিনল্যান্ডের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।