রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২, ১৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

জাতীয়

প্রায় ৩০ বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে বিএনপি সরকারের যাত্রা

 প্রকাশিত: ১৪:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রায় ৩০ বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে বিএনপি সরকারের যাত্রা

দুই দশকের চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখন বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার ভাণ্ডারে রয়েছে ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ পদ্ধতি অনুসারে মঙ্গলবার এ সঞ্চিতি দাঁড়ায়।

সেদিনই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির সময় বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার গেল দেড় বছরে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে বিদেশি মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা আনে।

সেই সঙ্গে রেমিটেন্স প্রবাহ ধীরে ধীরে বেড়ে যাওয়ায় রিজার্ভ বাড়ানোর সুযোগ তৈরি হয়। বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার কারণেও বেড়েছে সঞ্চিতি।

তাছাড়া অর্থপাচার রোধে নানমুখী তৎপরতার কারণে বিদেশি মুদ্রার ভাণ্ডার বৃদ্ধি সহজ হয়েছে। ফলে অন্তর্বর্তী সরকার প্রায় ৩০ বিলিয়ন ডলারের সঞ্চিতি রেখে যেতে পেরেছে, যা ‘গ্রস’ হিসাবে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

বিদেশি মুদ্রার এই সঞ্চিতি গেল ৩৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের নভেম্বর মাস শেষে রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার। একসপ্তাহ বাদেই ৭ ডিসেম্বর তা নেমে হয় ৩৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার। এরপর থেকে রিজার্ভ কমতে থাকে।

আর ২০২১ সালের অগাস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল কেন্দ্রীয় ব্যাংকের।

আন্তঃব্যাংকে তখন প্রতি ডলারের দর ছিল ৮৪ টাকা ২০ পয়সা; সবশেষ এ হারের পরিমাণ ১২২ টাকা ৫০ পয়সা।