বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

শিক্ষা

সচিবালয়ের সড়কে অবস্থান সাত কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

 প্রকাশিত: ১৩:৩৬, ৮ ডিসেম্বর ২০২৫

সচিবালয়ের সড়কে অবস্থান সাত কলেজ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

রাজধানীর শিক্ষা ভবনের পাশের সংযোগ সড়ক থেকে সচিবলায় অভিমুখী সড়কে অবস্থান নিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। এতে হাইকোর্ট মোড় থেকে সচিবালয় অভিমুখে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শিক্ষাভবনের সামনের সড়কে বসে পড়েছেন। পুলিশ সামনে ব্যারিকেড দিয়ে বাধা তৈরি করেছে। এতে এই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারা 'রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ', 'লিখে রাখো বাংলাদেশ, ঢাকেবি গড়বে দেশ'সহ একাধিক স্লোগান দিচ্ছেন।

প্রসঙ্গত, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের পর রাতভর শিক্ষাভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার। পরে একদল শিক্ষার্থী রাতে মোড়েই কাঁথা বিছিয়ে ঘুমান। সকাল থেকে অন্যরা পুনরায় জড়ো হওয়া শুরু করেছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা এক দফা দাবি বাস্তবায়ন ছাড়া ফিরে যাবেন না।