শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

শিক্ষা

একাদশ শ্রেণির ইটিসি-বিটিসি কার্যক্রম শুরু ১৪ ডিসেম্বর

 প্রকাশিত: ১৬:৩৬, ৬ ডিসেম্বর ২০২৫

একাদশ শ্রেণির ইটিসি-বিটিসি কার্যক্রম শুরু ১৪ ডিসেম্বর

ঢাকা বোর্ডের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বিটিসি কার্যক্রম শুরু হবে ১৪ ডিসেম্বর। চলবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। একই সঙ্গে চলবে বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ইটিসি, বোর্ড পরিবর্তন (বিটিসি) বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী ১৪ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা কলেজে এ কার্যক্রম সম্পন্ন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই।

প্রতিটি কার্যক্রমের জন্য ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিটি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ ও গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন ইটিসি ও বোর্ড পরিবর্তনে ৭০০ টাকা, ভর্তি বাতিলে ৬০০ টাকা লাগবে এবং শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলে কোনো ফি লাগবে না।