মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ফাল্গুন ১৯ ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

খামেনির পর ইসরায়েলের নিশানায় পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্টের দপ্তরে হামলা বাড়তে পারে ঈদের ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষা সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী হরমুজ প্রণালি বন্ধে বাড়ছে তেলের মূল্য বৃদ্ধির শঙ্কা সৌদি আরামকোতে ড্রোন হামলায় ইসরায়েলকে দায়ী করল ইরান, বলল ছদ্মবেশী অভিযান দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ইউনূস চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল কণ্ঠশিল্পী আসিফের মদের মামলার রায় ৯ মার্চ স্টারমারের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২৭৭৪২৮ টাকা ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত ট্রাম্পের হুঁশিয়ারি: রিয়াদের ঘটনায় ‘খুব শিগগির` জবাব দেওয়া হবে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

 প্রকাশিত: ১৪:২৮, ১ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশোনোগ্রাফির মেরিন সায়েন্স অ্যান্ড মডেলিং ল্যাবরেটরির যৌথ উদ্যোগে ‘জিএনএসএস বউ-অ্যান্ড সারফেস ওয়েভ মেজারমেন্ট’শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

ভূতত্ত্ব বিভাগের অডিটোরিয়ামে আজ রোববার এ সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্স-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. কে এম আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আবু হেনা মুহাম্মদ ইউছুফ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

চীনের বিশেষজ্ঞ প্রশিক্ষক ড. শুমিন জিয়াং এবং ড. ইয়াবিন ওয়াং প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।  

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশোনোগ্রাফি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ এবং চীনের জনগণের মধ্যে প্রায় ২ হাজার বছর যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা এ সম্পর্ক আরও জোরদার করতে চাই। শিক্ষা ও গবেষণার উন্নয়নে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্ক আরও বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষণ কর্মসূচি বাংলাদেশ ও চীনের মধ্যকার সামুদ্রিক গবেষণার সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে পায়রা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী, বুয়েট, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।