শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৪ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

এডিটর`স চয়েস

ভার্চুয়াল আদালতের বিচার কার্যক্রম শুরু

 প্রকাশিত: ১১:১৬, ২৩ জানুয়ারি ২০২২

ভার্চুয়াল আদালতের বিচার কার্যক্রম শুরু

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ রোববার থেকে দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও বিচারকাজ পরিচালিত হবে। 

শনিবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি নিম্ন আদালতে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব অধঃস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা/মামলায় প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে অথবা ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এই কোর্ট কর্তৃক জারিকৃত এতদসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সব ধরনের বিচার কার্যক্রম পরিচালনা করবেন।

প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণপূর্বক শারীরিক উপস্থিতিতে অধঃস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সব ধরনের মামলা দায়ের করা যাবে। বিচারক শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন করবেন। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিরা অধঃস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে আত্মসমর্পণ আবেদন দাখিল করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় নিশ্চিতকরণ এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্ত জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।