বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

অর্থনীতি

দেশে সোনার দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে আজ

 প্রকাশিত: ১২:১৭, ১৪ মার্চ ২০২৩

দেশে সোনার দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে আজ

বিশ্ববাজারে হঠাৎ করেই সোনার দাম বেড়ে গেছে । জানা যায় এক লাফে প্রতি আউন্স সোনার দাম ৪০ ডলার বেড়েছে। এতে ১ হাজার ৯০০ ডলার হয়েছে প্রতি আউন্স সোনার দাম।

বিশ্ব বাজারে সোনার দামের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের বাজারেও দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এদিকে জানা গেছে, আজ মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক রয়েছে। এ বৈঠকে সোনার দাম বাড়ার ঘোষণা আসতে পারে।  

আজ দাম পর্যালোচনা করতে বৈঠকে বসবে সোনার মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত কমিটি। এরপর সিদ্ধান্ত নেয়া হবে দাম কী পরিমাণ বাড়ানো হবে। কমিটি দাম বাড়ার সিদ্ধান্ত নিলে, আজই ঘোষণা দিয়ে আগামীকাল, অর্থাৎ ১৫ মার্চ থেকে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হবে।

এদিকে বিশ্ববাজারে এরই মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম একশো ডলারের মতো বেড়েছে। বিশ্ববাজারের পাশাপাশি স্থানীয় বাজারেও পাকা স্বর্ণের দাম বেড়েছে। এতে স্বাভাবিকভাবেই দেশের বাজারে সোনার দাম বাড়াতে হবে।

দেশের বাজারে সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯১ হাজার ৯৬ টাকা করা হয়েছিল। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।