বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

সবাই আশ্বাস দিচ্ছে কিন্তু টিকা দিচ্ছেনা

 প্রকাশিত: ০৮:১৬, ২৩ জুন ২০২১

সবাই আশ্বাস দিচ্ছে কিন্তু টিকা দিচ্ছেনা

অনেক দেশই বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত টিকা দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সবাই শুধু আশ্বাস দেয়, কিন্তু টিকা দেয় না। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্র সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর ধনী দেশগুলো ১০০ কোটি ডোজ টিকা দেবে বলে আমাদের জানিয়েছে। সবাই শুধু আশ্বাস দেয় টিকা দেবে, কিন্তু কেউ দেয় না। আবার দেওয়ার সময় বলে আমাদের অমুক বিষয়ে সমর্থন দিতে হবে। এখন দেখা যাচ্ছে, টিকাকে অন্য উদ্দেশ্যে কাজে লাগাতে চায় তারা। যুক্তরাষ্ট্র থেকে টিকা পাওয়া প্রসঙ্গে ড. মোমেন বলেন, টিকার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি দিয়েছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অন্যান্য টিকা ছাড়াও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহ করবে। আমরা যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা চেয়েছি।

অনলাইন নিউজ পোর্টাল