মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

নেত্রকোনা, দুর্গাপুরে সরকারি চোরাই পাথর আটক

 প্রকাশিত: ১৫:০১, ৪ মে ২০২১

নেত্রকোনা, দুর্গাপুরে সরকারি চোরাই পাথর আটক

 দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর বিভিন্ন বালুমহাল থেকে স্তূপ করা পাথর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিরিশিরি ২নং বালুমহাল থেকে পাঁচটি ট্রাকসহ পাথর আটক করা হয়।

সোমেশ্বরী নদীতে পাঁচটি বালুমহাল রয়েছে।  এর মধ্যে এক বছরের জন্য পাঁচটি ঘাটের শুধু বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হলেও বালুর সঙ্গে উত্তোলিত পাথর কোনো ইজারা না দেওয়ায় সেগুলো সরকারি হাওলাতেই থেকে যায়।

উত্তোলিত পাথরগুলো বছরের কোনো একসময় উপজেলা প্রশাসন সরকারিভাবে নিলামে বিক্রি করেন। ইতোমধ্যে ইজারাকৃত বালুমহাল থেকে জমাকৃত পাথরগুলো রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে পাথরখেকো চক্র।
 সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমার নেতৃত্বে দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় পাথরগুলো জব্দ করা হয় এবং মামলা দিয়ে ৫টি গাড়ি থেকে ২০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

 গোপন সংবাদের ভিত্তিতে বিরিশিরি সেতু এলাকা থেকে চোরাইকৃত পাঁচ গাড়ি সরকারি পাথর আটক করা হয়। পরিবহন আইনে চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।  এ অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন নিউজ পোর্টাল