শুক্রবার ২৬ জুন ২০২৬, আষাঢ় ১২ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

জাতীয়

১০ কোটি ৮২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

 প্রকাশিত: ০৮:৩৮, ২৬ জুন ২০২৬

১০ কোটি ৮২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

দিনাজপুর সেক্টরের আওতাধীন জয়পুরহাট (২০ বিজিবি), ফুলবাড়ী (২৯ বিজিবি) ও দিনাজপুর (৪২ বিজিবি) ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে জব্দ করা প্রায় ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৫ জুন) সকালে দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এ এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। এছাড়া বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জিদান আল মুসাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিথিরা মাদককে সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি উল্লেখ করে মাদক পাচার ও অপব্যবহার রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিজিবি জানায়, বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ছিল ফেন্সিডিল, বিদেশি মদ, ইয়াবা, কোকেন, হেরোইন, গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক ও নেশাজাতীয় দ্রব্য।বিজিবি আরও জানায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।