বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ভোটের পরিবেশ ‘তুলনামূলক ভালো আছে’: ইসি মাছউদ জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫ ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, শরীয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু রাফা খোলার তিন দিন পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

জাতীয়

গুলশান ২ নম্বরে এসি বিস্ফোরণে নিহত ১, আহত ৭

 প্রকাশিত: ১৫:৩৩, ১৩ জানুয়ারি ২০২১

গুলশান ২ নম্বরে এসি বিস্ফোরণে নিহত ১, আহত ৭

গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোড এলাকায় ১৪ তলা ভবনের নিচ তলায় এসি বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বুধবার (১৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসার ১৪ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন দেখতে পায়নি। তবে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিট সেখানে অবস্থান করছে।

অনলাইন নিউজ পোর্টাল