বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জ-৪: জাল ভোট দিতে গিয়ে দুই বছরের কারাদণ্ড পেল যুবক

 প্রকাশিত: ১৮:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জ-৪: জাল ভোট দিতে গিয়ে দুই বছরের কারাদণ্ড পেল যুবক

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাল ভোট দিতে গিয়ে আটক হওয়ার পর এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. সানু আকন্দ।

দণ্ডিত ২২ বছর বয়সী রুবেল হোসেন উপজেলার কয়ড়া চরপাড়ার আলতাফ হোসেনের ছেলে।

সানু আকন্দ বলেন, “রুবেল হোসেন নিজের ভোট দেওয়ার পর আবার এক প্রবাসী ব্যক্তির ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেছিল। এসব সেখানে কর্তব্যরতা তাকে আটক করেন।

“এরপর সংক্ষিপ্ত আদালতে বিচার করে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে পাঠানো হয় কারাগারে।”

এদিকে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বড় ধরনের কোনো অঘটন ছাড়াই নির্বাচন শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনার কাজ চলছে।