বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

রাজনীতি

মজলুমদের বিজয় দান করলে আমরা সিজদায় পড়বো: ডা. শফিকুর

 প্রকাশিত: ১৯:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

মজলুমদের বিজয় দান করলে আমরা সিজদায় পড়বো: ডা. শফিকুর

মহান রাব্বুল ইজ্জত তার একান্ত মেহেরবানিতে মজলুমদের বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়। আমরা সবাই সিজদায় পড়বো। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।

এর আগে এক পোস্টে তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।