বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

জাতীয়

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

 প্রকাশিত: ১৯:৪২, ৬ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

জেলার বন্দর থানার মদনপুর এলাকায় গতকাল একাধিক অভিযানে ভ্রাম্যমাণ আদাতলের মাধ্যমে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে আর্থিক জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও সংযোগ সম্প্রসারণের প্রমাণ পাওয়া গেলে মোট ১৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এর মধ্যে ছিল ৮০ ফুট ৩/৪ ইঞ্চি এমএস পাইপ ও ১০০ ফুট ৩/৪ ইঞ্চি হোস পাইপ। 

এছাড়া ১৩টি স্টার বার্নার, একটি ডাবল চুলা, আটটি সিঙ্গেল চুলা, চারটি মডিফাইড বার্নার এবং একটি বুস্টারসহ মোট ৬০০ ঘনফুট/ঘন্টা সংযুক্ত লোড বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপর অভিযানে বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধ সংযোগ ব্যবহার করতে গিয়ে ৮০ ফুট (প্রায়) ১/২ ইঞ্চি হোস পাইপ অপসারণ করা হয়। সেখানে উদ্ধার করা পাঁচটি স্টার বার্নারের মোট সংযুক্ত লোড ছিল ২১৬ ঘনফুট/ঘন্টা। অভিযানকালে দোষ স্বীকার করায় সংশ্লিষ্ট রেস্টুরেন্টের ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।