বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

জাতীয়

শাহ আমানতে ৮০০ কার্টন সিগারেট জব্দ

 প্রকাশিত: ১৮:০৪, ৬ ডিসেম্বর ২০২৫

শাহ আমানতে ৮০০ কার্টন সিগারেট জব্দ

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার’র কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে ছয়টি লাগেজে এসব সিগারেট জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ দপ্তর বলছে, “বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার সংলগ্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ছয়টি লাগেজ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেটের বড় চালান উদ্ধার করা হয়েছে।

“বিমানবন্দরের কাস্টমস শাখা উল্লেখিত লাগেজগুলোর কোনো মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করে।”

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব সিগারেটের মালিকানা কেউ দাবি করেনি। পরিত্যক্ত অবস্থায় ছয়টি ব্যাগেজ এই বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে।

“মালিক না থাকায় জব্দ পণ্য পুরোটাই রাজস্ব হিসেবে জমা করা হবে। জব্দ করা সিগারেট থেকে রাজস্ব আদায় হবে প্রায় ৯০ লাখ টাকা।”

সম্প্রতি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিগারেটের বেশ কয়েকটি চালান জব্দ করা হয়েছে।