বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

জাতীয়

মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব

 প্রকাশিত: ১৫:৪৯, ৬ ডিসেম্বর ২০২৫

মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব

মাগুরায় সহকারী কমিশনার ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা ছোঁড়া হয়েছে। এতে আগুন লেগে সরকারি অফিস দুটির দলিলপত্র, গুরুত্বপূর্ণ নথি, কাগজ এবং আসবাবপত্র পুড়ে যায়।

শনিবার রাত ৩টার দিকে শহরের ইসলামপুর পাড়ায় পৃথক দুই কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা।

মাগুরা সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার বলেন, “রাতের আধাঁরে দুষ্কৃতকারীরা সহকারী ভূমি অফিসের পিছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে থাকা কম্পিউটার-আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।”

প্রায় একই সময় মাগুরা সরকারি সাব রেজিস্ট্রার অফিসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানিয়ে সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, দুষ্কৃতকারীরা সাব রেজিস্ট্রার অফিসের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের অফিসসহ সাব রেজিষ্ট্রারের কার্যালয়ের নিচতলা পুড়ে যায়।

এতে সাব রেজিস্টার অফিসের জমিজমার দলিল, নথিপত্র ও লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা বলেন, পেট্রোল বোমা নিক্ষেপ করায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি প্রতিষ্ঠানে জমি-জমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে কম্পিউটার, বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।

সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।