শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

জাতীয়

পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন

 প্রকাশিত: ১৫:৪২, ৬ ডিসেম্বর ২০২৫

পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশি; যারা একই দিন গণভোটও দেবেন।

প্রবাসীদের পাশাপাশি দেশে যে তিন শ্রেণির ভোটার পোস্টাল ভোট দেবেন তাদের নিবন্ধন শুরু হবে তফসিল ঘোষণার দিন থেকে।

আগামী সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে। ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের পর তফসিল ঘোষণার কথা বলেছে কমিশন।

ফেব্রুয়ারিরর দ্বিতীয়ার্ধে সংসদ নির্বাচন ও গণভোট হবে একই দিনে।

ইতোমধ্যে দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তিকে অ্যাপে নিবন্ধনের জন্য ১৫ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে ইসি।

শনিবার ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করে পোস্টাল ভোট বিডি অ্যাপ এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করার পরামর্শ দেন তিনি।

 

প্রবাসীদের নিবন্ধনও ২৫ ডিসেম্বর পর্যন্ত

ইসি সচিব আখতার আহমেদ সোমবার বলেছেন, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। পরদিন থেকে ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়।

পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

শনিবার বেলা ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ, ১৯ হাজারেরও বেশি রয়েছে নারী।

সবচেয়ে বেশি নিবন্ধন করেছে সৌদি আরব থেকে ৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র ১৯ হাজারেরও বেশি, সিঙ্গাপুর ১১ হাজারেরও বেশি. মালয়েশিয়া প্রায় ১১ হাজার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি নিবন্ধন করা হয়েছে।

 

বিশেষ সতর্কতা প্রবাসীদের জন্য

ওসিভি–এসডিআই প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, “পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে।”

নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বর (শনিবার) এর মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করার অনুরোধ করেন তিনি।

সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো সম্ভব হবে না বলেছেন প্রকল্পের টিম লিডার।

প্রবাসী যেসব সতর্কতা মানতে হবে

>> পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না।

>> লাইভলিনেস চেক, ফেসিয়াল রিকগনিশনের সময় মাস্ক, টুপি পরবেন না, নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে।

>> একাধিক প্রতীকে টিক চিহ্ন দেবেন না ভোট দিতে।

>> এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হয়ে যাবে।

>> প্রবাসে নিবন্ধন করলে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার সুযোগ নেই।

>> ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।

>> একটি মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো হবে না।

>> ভোট দেওয়ার সময় এক ব্যক্তি একটি মোবাইল দিয়ে শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন।