মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

জাতীয়

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি

 প্রকাশিত: ১৮:৩৭, ১১ নভেম্বর ২০২৫

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি

সরকার সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের (ক্যাপ্টেন বা সমমানের পদধারী এবং তার ঊর্ধ্বতন) প্রদত্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আগামীকাল থেকে বাড়িয়ে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে কর্মরত কর্মকর্তারাও এ ক্ষমতার আওতায় থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) এবং ১৭ ধারার আওতায় দেশের নির্দিষ্ট সময়ের জন্য এসব কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে।

তারা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারার অধীনে ক্ষমতাপ্রাপ্ত থাকবেন।

এর আগে, চলতি বছরের ১১ সেপ্টেম্বর সরকার এসব কর্মকর্তার নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়িয়েছিল।