বুধবার ২৪ জুন ২০২৬, আষাঢ় ১০ ১৪৩৩

ব্রেকিং

জলবায়ু কার্যক্রমকে বিনিয়োগ হিসেবে দেখি: বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তালিয়ানে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন, লক্ষ্য ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণ’ সরকার আওয়ামী লীগকে ‘পুনর্বাসনের স্বপ্ন দেখছে’: নাহিদ ইসলাম ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা নিয়ে যা জানাল ভারত এবার দলীয় প্রতীক হারানোর ঝুঁকিতে মমতার তৃণমূল রাষ্ট্রীয় কাজ সংসদের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি শাহবাগ, ধানমন্ডিসহ ঢাকার সাত জায়গায় বিজিবি মোতায়েন হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু জামায়াতপন্থি ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাংবাদিকদের ওপর হামলা: ‘প্রমাণ’ পেলে ব্যবস্থা নেবে জামায়াত জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ধানমন্ডিতে সাংবাদিক পেটানোর অভিযোগ আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি আওয়ামী লীগের ২৬ জনসহ একদিনে ১১৮ গ্রেপ্তার: ডিএমপি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র মেসি ৫ এমবাপে ৪ হলান্ড ৪, তিন তারকার তুমুল লড়াই

জাতীয়

‘নো মোর আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল কুড়িগ্রামের শাপলা চত্বর

 প্রকাশিত: ২১:৫৯, ৯ মে ২০২৫

‘নো মোর আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল কুড়িগ্রামের শাপলা চত্বর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে সমাবেশ

কুড়িগ্রামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। শুক্রবার (৯ মে) সন্ধ্যার পর কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা’—এই স্লোগানে প্রতিবাদ জানান। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি ‘ফ্যাসিবাদী দল’ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদিকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্যসচিব ফয়সাল আহমেদ, যুগ্ম সদস্যসচিব তারেক আহমেদ মজলিশ, সংগঠক আলমগীর হোসেন, এবং জেলা মুখ্য সংগঠক সাদিকুল ইসলামসহ অন্যান্য নেতারা।

আয়োজকরা দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণ উপায়ে রাজপথে জনগণের কণ্ঠস্বর তুলে ধরছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।