মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

জাতীয়

চিকিৎসা দিতে গিয়ে রোগীকে মৃত অবস্থায় পেলেন সেবিকা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৫:০৩, ১৫ মার্চ ২০২৫

চিকিৎসা দিতে গিয়ে রোগীকে মৃত অবস্থায় পেলেন সেবিকা

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে গিয়ে রোগীকে মৃত অবস্থায় পান সেবিকা।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিপন আক্তার (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সেবিকা চিকিৎসা দিতে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। গত পনেরো দিনে এ হাসপাতালে তিনজন রোগীর মৃত্যু হলো।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিপন আক্তার ডায়রিয়া ও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হন। রাতভর চিকিৎসা চললেও সকালে তার মৃত্যু হয়।

শিপনের স্বামী আব্দুল আউয়াল জানান, তারা কিশোরগঞ্জের মিটামইন উপজেলার বাসিন্দা। রোজার আগে স্ত্রীকে নিয়ে তিনি নান্দাইলে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। সেখানে শিপন ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত নার্স ইনচার্জ শিশির আক্তার বলেন, "আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। সকালে নার্স চিকিৎসা দিতে গিয়ে দেখেন, তিনি অনেক আগেই মারা গেছেন।"

উল্লেখ্য, গত ১ মার্চ একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন (৪০) এবং গত শুক্রবার মালেহা খাতুন (৮০) মারা যান।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা সুলতানা বলেন, "মারা যাওয়া রোগীরা চিকিৎসাধীন ছিলেন এবং তাদের চিকিৎসায় কোনো ঘাটতি ছিল না।