সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

 প্রকাশিত: ১৪:২৫, ১৫ মার্চ ২০২৫

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় ১৩ বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।

রাতে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরীর মায়ের অভিযোগ, “ঘটনার দিন সকালে বাড়ির পাশে ছোট বোনের সঙ্গে খেলছিল মেয়েটি। এ সময় প্রতিবেশী এক অটোরিকশা চালক আমার মেয়েকে তার বাড়িতে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন। চিৎকার শুনে প্রতিবেশী এক নারী ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।”

এ ঘটনার বিচার দাবি করেছেন ওই কিশোরীর মা।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। শিশুটি ও তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।

লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।