রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

ঢাকার হাজত থেকে পালানো ধর্ষণ মামলার আসামি নেত্রকোনা থেকে গ্রেফতার

 প্রকাশিত: ১৩:৫৩, ১৩ মার্চ ২০২৫

ঢাকার হাজত থেকে পালানো ধর্ষণ মামলার আসামি নেত্রকোনা থেকে গ্রেফতার

ঢাকার জজ কোর্টের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া গণধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি কেরানীগঞ্জ মডেল থানার এক চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ১২ আসামিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার সময় শহিদুল ইসলাম কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়। পরে এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় পেনাল কোডের ২২৪ ধারায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

তাকে ধরতে ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের বেতার বার্তার ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল অভিযান শুরু করে। একাধিক অভিযান পরিচালনার পর বৃহস্পতিবার রাত ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকা থেকে আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বাসস’কে জানান, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বেতার বার্তা পাওয়ার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।’