রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৭ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

৫০ লাখ নতুন ভোটার পাচ্ছে বাংলাদেশ

 আপডেট: ১৬:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

৫০ লাখ নতুন ভোটার পাচ্ছে বাংলাদেশ

কথা বলছেন ইসি সচিব আখতার আহমেদ।

চলমান হালনাগাদ কার্যক্রমে ৫০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার যুক্ত হচ্ছেন। ৬১ লাখ ৮৯ হাজার লক্ষ্যমাত্রা ছিল।

ইসি সচিব বলেন, সোমবার (৩ পর্যন্ত) বাদ পড়া ভোটার বাড়ানোর হার ২ দশমিক ৪৪ শতাংশ। অতীতে যারা ভোটার হতে পারেনি তাদের হার এটা। আর নতুন যারা ভোটার হবেন ২০২৬ সালের ১ জানুয়ারি তাদের হার হলো ১ দশমিক ৪৫ শতাংশ। মোট বাড়ানোর হার সেই হিসাবে ৩ দশমিক ৯ শতাংশ। মৃত ভোটার কর্তন হয়েছে ১৫ লাখ ২৩ হাজার। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) এই ডাটা পরিবর্তন হবে। গতবারের চেয়ে এখনো পর্যন্ত কম। কেন কম তা নির্দিষ্টভাবে বলা মুশকিল। এখনো মাঠ থেকে ফিডব্যাক কম। আমরা বাড়ি বাড়ি যেতে পেরেছি কি না, না পারলে কী সীমাবদ্ধতা ছিল খুঁজে বের করার চেষ্টা করবো।

তিনি বলেন, তথ্য সংগ্রহকারীরা অনেকের বাড়িতে গিয়েছেন, না পাওয়ায় ফোন নম্বর দিয়ে গেছেন৷ তবে যেখানে যেতে পারিনি, সেটা নিয়ে আমাদের সীমাবদ্ধতা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বাদ পড়া ভোটাররা ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হতে পারবেন সরাসরি নিবন্ধন কেন্দ্রে গিয়ে। এছাড়া অনলাইনে এরপরেও তথ্য দিয়ে ভোটার হওয়া যাবে। যারা দায়িত্ব অবহেলা করেছেন, জানার চেষ্টা করবো কেন যাননি। তাহলে সেই ক্রটি পূরণের চেষ্টা করবো৷ নারী ভোটারের সংখ্যা এবার বেড়েছে। বাদ পড়াদের মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১৬ লাখ অন্তর্ভুক্ত হয়েছেন।