রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৯ ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার: তথ্যমন্ত্রী মোংলা-খুলনা রেলপথে একাধিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়ায় গ্যাস লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দিন: বৃক্ষরোপণ ও ডাকটিকিট অবমুক্ত ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হ্যাঁ’-এর শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ইরানে সীমিত আকারে হামলা হতে পারে, জানালেন ট্রাম্প আদালতের তিরস্কারের পর ট্রাম্পের ১০% শুল্ক ঘোষণা ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ, মানুষের ঢল মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

জাতীয়

পদত্যাগ বা দল গঠনের কোনো সিদ্ধান্ত হয়নি: নাহিদ

 প্রকাশিত: ২০:৩০, ৩০ জানুয়ারি ২০২৫

পদত্যাগ বা দল গঠনের কোনো সিদ্ধান্ত হয়নি: নাহিদ

ঢাকায় তথ্য ভবনে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং নতুন দল গঠনের পরিকল্পনার খবরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সেরকম কোনো সিদ্ধান্ত তারা এখনও নেননি।

বৃহস্পতিবার বিকালে ঢাকায় তথ্য ভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তবে পদত্যাগের কোনো সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানাবেন।

“সোশ্যাল মিডিয়াতে দেখে, পত্রিকাতে এটা আসলে কোন উৎস থেকে বলা হয়েছে, সেটা তো পরিষ্কার করে নাই আসলে। আর এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয় নাই এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার পরিস্থিতি হলে আনুষ্ঠানিকভাবে বলব। এরকম কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে যতটুকু জানি হয়নি।”

সরকারের তরুণ দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে নতুন দল গঠন করতে যাচ্ছেন বলে বৃহস্পতিবার প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক আমার দেশ। আরেক উপদেষ্টা মাহফুজ আলমও আসছে জুনে পদত্যাগ করতে পারেন, এমন কথা লেখা হয়েছে সেখানে। ওই খবরের পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে।

দল গঠনের পরিকল্পনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা নাহিদ বলেন, এ বিষয়ে এখনও তাদের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা হয়নি।

“আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। এই আলাপটা আসছিল যখন আসলে বলা হচ্ছিল সরকারে থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে। তখন আমি বলেছিলাম কথার পরিপ্রেক্ষিতে, নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল বলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সঙ্গে সংশ্লিষ্ট হব না।”

আওয়ামী লীগকে নিষিদ্ধের এক প্রশ্নে নাহিদ বলেন, “বিচার চলমান থাকায় এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি। বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই, আদালত কী বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায়।

“রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয় আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ছাত্ররাও বলেছে- আওয়ামী লীগ ১৫ বছরে যে ফ্যাসিজম করেছে, জুলাইয়ে যে গণহত্যা করেছে, তারপর আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নাই। আওয়ামী লীগ ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নাই সেটা আমরা মনে করি।”

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই থাকছেন।

জুলাই-অগাস্টের আন্দোলন দমাতে ‘গণহত্যার’ অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে গুমের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাকে দেশে ফেরত পাঠাতে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধও করা হয়েছে।