রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

জাতীয়

সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ৪

 আপডেট: ১০:৫০, ৯ জানুয়ারি ২০২৫

সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ৪

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা চারজন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজপুর বাড়িয়া পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেরুল ইসলাম বলেন, মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় অ্যাম্বুলেন্স থেকে চারজনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। আহত হন বেশ কয়েকজন।

ওসি সওগাতুল আলম বলেন, আগুনে পোড়া গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

নিহত চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে বলেও জানান ওসি।