মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 প্রকাশিত: ১৪:০৫, ৩১ অক্টোবর ২০২৪

শেরপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও মাহবুব হত্যা মামলায় শেরপুর সদর থানায় দায়েরকৃত মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. নুরুল ইসলাম তোতা (৫০)। সে ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।

বুধবার রাত ১টার দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব ১৪ জামালপুর।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, র‌্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী।

র‌্যাব জানায়, ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার হামলা চালায়। এসময় শিক্ষার্থীরা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করলে প্রশাসনের গাড়ি চাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব আলম (২০)।

এরপর ছেলে হত্যা বিচারের দাবিতে গত ৮ আগস্ট শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে যার মামলা মামলা রুজুর পর র‌্যাব-১৪, জামালপুর ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের  আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতি উপজেলায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় আসামী সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়।